কন্যা সন্তানের বাবা হলেন ডি কক

৭ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): প্রথমবারের মত কন্যা সন্তানের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্ট ডি কক।

মাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার স্ত্রী সাশা ও সদ্যোজাতের সাথে ছবি দিয়ে ডি কক এ খবর জানিয়েছেন।

নতুন সন্তানের ছবি পোস্ট দেয়ার পর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন ডি কক। জাতীয় দলের সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররা ছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সও শুভেচ্ছা জানিয়েছেন ডি কককে।

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডি কক। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে বড় ফরম্যাটকে বিদায় বলেন তিনি। পরিবারকে সময় দিতেই অবসরের সিদ্ধান্ত নেন ডি কক।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক হয় ডি ককের। ৫৪ টেস্ট খেলে ৩৩০০ রান করেন তিনি। ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। উইকেটরক্ষক হিসেবে কিপার হিসাবে ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্প করেছেন ডি কক। চার টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বও দিয়েছেন ২৯ বছর বয়সী ডি কক।

ডি কক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *