নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহ পানিতে ভেসে ক্ষুধার্ত এবং শারীরিকভাবে দুর্বল অবস্থায় ইন্দোনেশিয়ার একটি বন্দরে পৌঁছেছেন ৫৮ রোহিঙ্গা।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নষ্ট ইঞ্জিনের একটি কাঠের নৌকায় চেপে এসব রোহিঙ্গা শরণার্থী এ পর্যন্ত এসেছেন। খুবই দুর্বল অবস্থায় অনেককে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করেছেন স্থানীয়রা। খবর: দ্য গার্ডিয়ান।
রোববার ৫৮ জনের একটি রোহিঙ্গা দল দেশটির ইন্দ্রপত্র বন্দরে পৌঁছায়। এদের মধ্যে সবাই পুরুষ। দুদিন আগেই জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর সমুদ্রে দুই সপ্তাহ ধরে ভেসে থাকা দেড় শতাধিক রোহিঙ্গাবোঝাই একটি ছোট মাছ ধরার নৌকাকে সহায়তা করতে আন্দামান সাগরের আশপাশের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল।
একটি স্যাটেলাইট ফোনের মাধ্যমে নৌকাটির আরোহীরা জানিয়েছিলেন, শিশুসহ অনেকেই মারা গেছে এবং তাদের খাদ্য ও পানি ফুরিয়ে আসছে। নিখোঁজ ওই নৌকাটি শেষ পর্যন্ত ডুবে গেছে বলে জাতিসংঘের সংস্থাটি আশঙ্কাও প্রকাশ করছে।
২০১৭ সালে সেনাবাহিনীর নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে।
এসব রোহিঙ্গার মধ্যে অনেকেই বিভিন্ন সময় নৌকায় চড়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এর মধ্যে অধিকাংশ রোহিঙ্গার লক্ষ্য থাকে মালয়েশিয়ায় যাওয়ার।
রোহিঙ্গা সংকট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply