কাভার্ডভ্যান-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ

১৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ডভ্যানের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ‍দুই যাত্রী।

বুধবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের শ্রীকোলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র ২২ বছর বয়সী রুবেল হোসেন। এবং আখের উদ্দিনের ছেলে ৪৫ বছর বয়সী ফরজ আলী।

আহত দুজন হলেন একই মহল্লার ভ্যানচালক মাহমুদুল ইসলাম ও যাত্রী কলেজছাত্র আবু হানিফ।

আহত আবু হানিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানচালক মাহমুদুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে অটোভ্যানযোগে তারা শ্রীকোলা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে ভ্যানচালক যাত্রীসহ দাঁড়িয়েছিলেন। এ সময় পাবনাগামী ঈশ্বরদী ট্রান্সপোর্টের কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হন আরও দুজন।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি  মামলা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *