২০ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য ন্যূনতম বয়সের নীতিমালা প্রবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নীতিমালা অনুযায়ী ১৫ বছরের আগে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না।
সম্প্রতি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়ার জন্য কোনো বয়সসীমা ছিলো না খেলোয়ারদের।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেটারদের সুরক্ষা উন্নতি করতে আন্তর্জাতিক ম্যাচের জন্য ন্যূনতম বয়সের বিধিনিষেধ প্রবর্তন করেছে আইসিসি। এই বয়সসীমা দ্বিপক্ষীয় ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেট-সহ সবধরনের ক্রিকেটে প্রযোজ্য। নারী কিংবা পুরুষ উভয়কেই সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে।
১৯৯৬ সালে পাকিস্তানের হাসান রাজার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৪ বছর বয়সে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়েন তিনি। পাকিস্তানের হয়ে ২০০৫ সাল পর্যন্ত তিনি খেলেছেন সাতটি টেস্ট এবং ১৬ টি ওয়ানডে।
আর টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়ার হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ভারতের শচীন টেন্ডুলকার। ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply