১৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিদেশ যেতে পারবেন না শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার ৬ মাসের জন্য সাজা স্থগিত করেছে।
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার ছোটভাই শামীম এস্কান্দার চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় ৭ সেপ্টেম্বর তাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠায়।
আরও পড়ুন: বিএনপি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবাস শুরু হয়। তিনি দুই মামলায় ১৭ বছরের জন্য দণ্ডিত হন। ২৫ মাস কারাভোগের পর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করা হয়। গত বছরের ২৫ মার্চ তিনি সাজার স্থগিতাদেশ পেয়ে বাসায় ফেরেন। পরে, দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ৬ মাস করে সাজা স্থগিত করা হয়। মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসে চতুর্থ দফায় সাজা স্থগিত করা হলো।
খালেদা জিয়া/আরএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply