গাজীপুরে ঝুটের গুদামে আগুন

১৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুরে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জরুন এলাকায় হায়দার আলীর টিনশেড ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে টিনশেড ওই ঝুটের গুদামে আগুন লাগে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

কাশিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গুদামটিতে বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই ধারণা করা হচ্ছে- বিড়ি সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *