গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন ভাই-বোনের মৃত্যু

২১ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে বসতঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে ঘুমন্ত তিন শিশু।

রোববার দিবাগত রাত সোয়া ৯টার উপজেলার সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নেত্রকোনা জেলার সুমন মিয়ার শিশুকন্যা ৫ বছর বয়সী খাদিজা, ২ বছর বয়সী রাদিয়া ও শিশুপুত্র ৩ বছর বয়সী রায়হান। সুমন তার পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার থেকে বসতঘরে আগুন লাগে। স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ভস্মিভূত ঘরে ঢুকে তিন শিশুর পোড়া লাশ উদ্ধার করা হয়।

আল মামুন জানান, নিহত তিন শিশুকে তাদের বাবা-মা ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। শিশুরা ঘরে ঘুমাচ্ছিল। পাশের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ