১৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী ৬৫ বছর বয়সী জমিলা আক্তার ও লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী ৬০ বছর বয়সী হেনা বেগম।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জমিলা আক্তার বৃহস্পতিবার ভোরে শবেবরাতের রোজা রাখার উদ্দেশ্যে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুই বোনকে ঢাকায় নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে বড় বোন ও ঢাকা নেয়ার পথে ছোট বোনের মৃত্যু ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের শরীর ঝলসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজের ফলেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
ইউপি চেয়ারম্যান নুরু আজ্জম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা ভোরে শবেবরাতের রোজা রাখার জন্য রান্না বসালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply