ছাত্রলীগ নেতা বউকে হেলিকপ্টারে করে বাড়ি নিলেন

২০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): নতুন বউ নিয়ে বাড়ি গেলেন ছাত্রলীগ নেতা আব্বাস আল কোরেশী। সে খবর জাতীয় গণমাধ্যমে চাউর হলো। বউ নিয়ে বাড়ি যাওয়াটা খবর নয়। খবর হলো ছাত্রলীগের ওই নেতা বউকে বাড়ি নিয়ে গেছেন হেলিকপ্টারে করে। স্থানীয়দের পাশাপাশি গণমাধ্যমের আগ্রহ তৈরি হলো হেলিকপ্টারে বউ নিয়ে যাওয়ার ঘটনাটাই।

শুক্রবার বিকেল ৫টায় বউকে নিয়ে তিনি আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামলেন। তা দেখতে এলাকার শত শত মানুষ ভিড় জমান।

আরও পড়ুন: সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে, চেয়ারম্যান বরখাস্ত

শুক্রবার দুপুরে আব্বাস আল কোরেশী বিয়ে করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আমিনুর রহমানের মেয়ে জান্নাতুল নাঈমাকে। নাঈমা ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। আর আব্বাস আল কোরেশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাবা এটিএম আব্দুল ওমর ফারুক (মৃত) ছিলেন মাগুরা সরকারি গার্লস স্কুলের সহকারি প্রধান শিক্ষক। মাগুরার মহম্মদপুর উপজেলার হাজিবাড়ি এলাকায় বাড়ি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আব্বাসীর বাড়ি।

রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনা শেষে তারা মাগুরার উদ্দেশে হেলিকপ্টারে করে রওনা হন। হেলিকপ্টার থেকে নামার পর আব্বাস আল কোরেশীর পরিবারের লোকেরা নতুন বউ নাঈমাকে বরণ করে নেন।

ছাত্রলীগ নেতা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *