সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে, চেয়ারম্যান বরখাস্ত

২৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করেছেন এক ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদার। এ অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার রাতে স্থানীয় সরকার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদার সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করেন। এ ঘটনায় তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ জুন) ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার।

স্থানীয় সরকার বিভাগ/এসকেএম

শিবচরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

http://artnewsbd.com