২৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জনগণের কাছে ভোট চাওয়ার মত বিএনপি’র কোন মুখ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার মত বিএনপি’র এমন কোন মুখ নেই। তাই তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন-অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। তাই সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপি’র রাজনীতি মাঠে নয়, তাদের রাজনীতি এখন মিডিয়া নির্ভর উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি’র দণ্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি দিয়ে যাচ্ছে।
বর্তমান সরকারের অধীনে বিএনপি’র নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণার জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কে অংশ নিলো কি নিলো না তা দেখার কিছু নেই। কারণ নির্বাচন কারও জন্য বসে থাকবে না।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply