জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী

৩০ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

শনিবার দুপুরে দিনাজপুর জেলা পরিষদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেব যে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয়, ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

সাম্প্রতিক সময়ে কুমিল্লা, পীরগঞ্জ, নোয়াখালীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তদন্তে দেখা যাচ্ছে, কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতউল্লাহ বুলু ইন্ধন দিয়েছে। ইকবালকে কারা ইন্ধন দিয়েছে, সব ধীরে ধীরে বেরিয়ে আসছে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দল থেকে সারাদেশে সমস্ত নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যাতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায় এবং তারা দাঁড়িয়েছে। সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এপর্যন্ত ১২৯ টি মামলা ও ১২০০ জনের বেশি গ্রেফতার হয়েছে। এবং সরকারের এই পদক্ষেপগুলো কূটনৈতিক অঙ্গনসহ সবমহল কর্তৃক প্রশংসিত হয়েছে।

এর আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মুস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সঞ্চালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য আব্দুল আওয়াল শামীম, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ ইকবালুর রহিম, সংসদ সদস্য শিবলী সাদিকসহ অন্যরা সভায় বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *