০২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় তাৎক্ষণিকভাবে এ বৈঠকের সিদ্ধান্ত হয়।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণে বৈঠকের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিবেন। খবর: বিবিসি, এপি ও এএফপি।
সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকটি অনুমোদ দেন। করোনায় স্বাস্থ্য ঝুকির কারণে এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
সোমবার মিয়ানমার সেনাবাহিনী এক বছরের জন্য ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে সরকার প্রধান অং সান সু চি এবং তার দলের কয়েকজন নেতাকে গৃহবন্দী করা হয়।
রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর চালানো গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন সু চি। এমনকি আন্তর্জাতিক আদালতের শুনানীতে সু চি সেনাবাহিনীকে সমর্থন করে বক্তব্য দেন। তিন বছরের মধ্যেই সু চি ও সেনাবাহিনীর সম্পর্কের অবনতি ঘটে। এর ধারাবহিকতায় গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে প্রত্যাখ্যান করে সেনাবাহিনী। তাদের ভাষায়, নির্বাচনে কারচুপি করে সু চি’র দল লিগ ফর ডেমোক্রেসি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।
জাতিসংঘ/এসকেএম/আরএম
















Leave a Reply