জাতীয় প্রেস ক্লাবের সাথে প্রেস ক্লাব অব অল ইন্ডিয়া সমঝোতা স্মারক

২১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় প্রেস ক্লাব ও দিল্লীর প্রেস ক্লাব অব অল ইন্ডিয়া’র মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে। এর আওতায় জাতীয় প্রেস ক্লাব সদস্যরা এখন থেকে দিল্লীতে ‘প্রেস ক্লাব অব ইন্ডিয়া’ ব্যবহার করতে পারবেন। একইভাবে দিল্লী প্রেস ক্লাবের সদস্যরা ঢাকায় এলে তারাও জাতীয় প্রেস ক্লাব ব্যবহার করতে পারবেন।

আজ মঙ্গলবার দুপুরে ব্যবস্থাপনা কমিটির সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সমঝোতা স্মারকের কপি সাধারণ সম্পাদক ইলিয়াস খানের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি কবি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক মাইনুল আলম। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, আইয়ুব ভূঁইয়া, রেজানূর রহমান, ভানুরঞ্জন চক্রবর্তী, শাহনাজ সিদ্দিকী সোমা, সৈয়দ আবদাল আহমাদ, কাজী রওনক হোসেন, বখতিয়ার রানা ও শাহনাজ বেগম পলি।

আরও পড়ুন: গোলকিপার্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণী ফাইরুজ

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন দিল্লী সফরকালে এ ব্যাপারে দুই ক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে উভয় ক্লাবের সদস্যরা ঢাকা ও দিল্লী সফরকালে দুই ক্লাবের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন।

জাতীয় প্রেসক্লাব/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *