১৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম।
রোববার শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলমকে সাময়িকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপার্চায ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেয়া হলো।
অন্যান্য ভিসির মেয়াদ ৪ বছর হলেও যেহেতু তিনি সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত, তাই রাষ্ট্রপতি যে কোনও সময় তার এই নিযোগ বাতিল করতে পারবেন।
এর আগে তিনি জাবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া আগের ভিসির মেয়াদ শেষ হলে নুরুল আলম এতদিন রুটিন দায়িত্ব হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করেন।
এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
জাবি/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply