টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল আগে ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

প্রথম ম্যাচ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *