টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

০৩ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্রায় একবছর পর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এতদিন ক্রিকেট থেকে দূরে ছিল বিশ্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নিজের অধিনায়কত্বের পঞ্চম ম্যাচে এ নিয়ে তৃতীয়বার টস জিতলেন মুমিনুল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে আজ। এক পেসার ও চার স্পিনার নিয়ে খেলছে টাইগাররা।

সাগরিকায় এখনও পর্যন্ত হওয়া ১৯ টেস্টে টস জেতা দল ম্যাচ জিতেছে ৭টি, হেরেছে ৬ ম্যাচ। টস জিতে আগে ব্যাট করা দল ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর হেরেছে ৪টি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা।  

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *