টেকনাফে অপহৃত ৩ বনপ্রহরীকে উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অপহৃত ৩ বন প্রহরীদের বিনামুক্তিপণে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর পশ্চিমে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ চক্রের আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- হ্নীলা ৯নং ওয়ার্ডের মোহাম্মদ শাকের, আব্দুর রহিম ও আব্দুর রহমান। তারা বন বিভাগের সহযোগিতায় একটি এনজিও সংস্থার অধীনে বন পাহারায় কাজ করতেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানান, তাদের উদ্ধারের বিষয়ে আমাদের সিনিয়র স্যারেরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

মুচনী বিট কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম সরকার জানান, বন বিভাগ, সিপিজি সদস্য এবং টেকনাফ মডেল থানা পুলিশের প্রায় ৭ ঘণ্টার যৌথ অভিযানে অপহরণকারীদের আস্তানা থেকে আমাদের ৩ সিপিজি সদস্যদের উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এ সময় অপহরণকারীদের আস্তানা থেকে ৩টি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ভিকটিমদের মারধর করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার হ্নীলা দমদমিয়ার ন্যাচার পার্কের পশ্চিম পাহাড়ে বন বিভাগের দায়িত্ব পালনকালে তারা অপহরণের শিকার হন। পরে অপহরণ চক্রের সদস্যরা ভিকটিমদের পরিবারের কাছে মোবাইল ফোনে জনপ্রতি ২০ লাখ করে ৩ জনের জন্য ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

অপহরণ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *