ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ

৩১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জেলে দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ দুরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

দগ্ধদের মধ্যে নয়জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁজ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, রাত ১১টার দিকে সমুদ্রে মাছ ধরা শেষে ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছামাত্র আকস্মিক ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয়। এসময় সিলিন্ডারের আগুনে ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে এলে মুহূর্তেই তা পুরও ট্রলারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ১২জন জেলে দগ্ধ হন। পরে আগুন থেকে বাঁচতে জেলেরা সাগরে ঝাঁপ দেন।

এসময় পাশে অবস্থানকারী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জেলেদের উদ্ধারের পর ঘটনাস্থলের আশপাশে অবস্থানকারী অন্য ট্রলারের জেলেদের চেষ্টায় ওই ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্ঘটনাকবলিত ট্রলাটির মালিক মোহাম্মদ আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়েনের উলিচর এলাকার বাসিন্দা।

বিস্ফোরণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *