ডিআরইউ’র জন্য বিজিএমইএ-এর মাস্ক উপহার

২৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্যদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হিসেবে ২৫ হাজার মাস্ক উপহার দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার দুপুরে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সংগঠনের গুলশান কার্যালয়ে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে এই স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় বিজিএমইএ এর সহ-সভাপতি নাসির উদ্দিন ও পরিচালক মহিউদ্দিন রুবেল এবং ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের সত্যিকারের নায়ক। তারা করোনা মহামারি চলাকালে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে আন্তরিকতা দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে চলছেন।

আরও পড়ুন: সৎ থেকে আমরা না খেয়ে মরি

স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক উপহার দেয়ায় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বিজিএমইএ’কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও ডিআরইউর সাথে থাকার আহ্বান জানান।

ডিআরইউ/টিটি/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ