২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের ২২ জন প্রতিবেদক পেলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পুরস্কার।
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি তার বক্তব্যে নৈতিকতা মেনে সাংবাদিকতা করার ওপর জোর দেন। তিনি বলেন, গণমাধ্যম জনজীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক নাশকতার ঘটনা ঘটছে। দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য এবং যথাযথ তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে।
আরও পড়ুন: ডিআরইউ পুরস্কার পেলেন যারা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান নগদ-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারভীর এ মিশুক ও নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ।
এ বছর পুরস্কারের জন্য গঠিত জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সরদার।
ডিআরইউ/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply