২৯ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বৃহস্পতিবার সকাল ৯ টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে টাইগাররা।
বিমানবন্দরে অবতরণ করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের লক্ষ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যায় সফরকারীরা।
সেখানে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে বায়ো বাবলে প্রবেশ করবে তামিম-সাকিবরা।
এদিকে সিরিজে অংশ নিতে আজ বিকেল ৪ টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের।
ক্রিকেট/এসকেএম















