২৫ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হাসান হৃদয়।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। সংগঠনটির মোট ১ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৭৫ জন।
৪২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মামুন ফরাজী। তার প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩১৪ ভোট। ৪২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হাসান হৃদয়। তার প্রতিদ্বন্দ্বী সাইখুল ইসলাম উজ্জ্বল পেয়েছেন ৩২৬ ভোট।
নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ভোরের পাতার জাওহার ইকবাল খান (৪২১), কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের অলক বিশ্বাস (৩৮০), সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলাকাগজের সামসুল আলম সেতু (৪২৪), দফতর সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ (৪৩৮), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের আলমগীর কবির (৩৯৮), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান (৪০০) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু (৪৮৩) নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে আজকের পত্রিকার ফারজানা জবা (৪৯৭), বাংলাদেশের আলোর জাফরুল আলম (৪৮০), বাংলা ভয়েসের আবদুর রহমান খান (৪২১), শিকড় সন্ধানের আমিনুল রানা (৪১৩), ইউনাইটেড নিউজের আ হ ম ফয়সাল (৪০৫), বাংলাদেশের আলোর মনির হোসেন (৩৯৯), ডেইলি ইন্ডাস্ট্রির ফখরুদ্দীন মুন্না (৩৯৪), বাংলার সমাচারের নাঈম মাশরেকী (৩৯১), স্বদেশ প্রতিদিনের আবু জাফর সাইফুদ্দীন (৩৮৬), ইনকিলাবের মোহাম্মদ আবদুল অদুদ (৩৭৬) ও দৈনিক নওরোজের সাফায়েত হোসেন (৩৩৬) নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোর আঞ্জুমান আরা শিল্পী।
সাব-এডিটরস/আরএম/টিটি















Leave a Reply