২৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আর্ট নিউজ প্রকাশিত বিশেষ সংখ্যার প্রশংসা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের প্রকাশনা কার্যকর ভূমিকা রাখতে পারে।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কক্ষে ডক্টর হাছান মাহমুদকে বিশেষ সংখ্যার কপি দেন আর্ট নিউজের প্রধান সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মীর আকরামউদ্দীন ও অন্যান্য কর্মকর্তারা।
তথ্যমন্ত্রী/কিউটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply