১৬ মার্চ ২০২১ (স্পোর্টস ডেস্ক): তৃতীয় সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। নবজাতক ও সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন।
দুই মেয়ের পর পুত্রসন্তানের বাবা হওয়ার সুসংবাদ সাকিব নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।
সাকিব বর্তমানে পরিবারের সাথেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সাথে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।
গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেন ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
অবশেষে নতুন বছরের সেই অতিথি এলো শিশিরের কোলজুড়ে।
এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।
সাকিব আল হাসান/এসকেএম
















Leave a Reply