নিউজ ডেস্ক: চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিত করা বিষয়গুলো হলো- গণিত, কৃষিবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত গণিত, কৃষিবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।
তবে স্থগিত করা বিয়গুলো ব্যতিত অন্য সব পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
এসএসসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply