৩১ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলংকা জাতীয় দলের। বৃহস্পতিবার ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড জানিয়েছে, আগামী ৮ মে টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকার টেস্ট দল। চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে ১১ ও ১২ মে খেলবে দুই দিনের একটি অনুশীলন ম্যাচ। এরপর চট্টগ্রামে দুই দল মাঠে নামবে প্রথম টেস্ট খেলতে।
সিরিজের প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ১৫ মে। ১৯ মে ওই টেস্ট শেষ করে দুই দল ঢাকায় আসবে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply