দেশে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো

ত ২৪ ঘন্টায় দেশে ১ হাজার ২৫১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ১২১ জন। ২৪ ঘন্টায় প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৭০ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪০৮ জন।

নাসিমা সুলতানা বলেন, গতকালের চেয়ে আজ ৩৫১ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬০২ জন। ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৪৫টি।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন।

নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৩ জন, বাসায় মারা গেছেন ৩ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ৫ জন।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩২৬ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৩ হাজার ৬১৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন, এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৯৩ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন করা হয়েছে ৩ হাজার ৫৩১ জনকে। এখন পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৪৯১ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৪০২ জন। এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৭৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৫১ হাজার ২১৭ জন।

নাসিমা সুলতানা জানান, দেশের বিমানবন্দর, স্থল, নৌ ও সমুদ্রবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৩৩৬ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৬ লাখ ৯০ হাজার ৪৩৮ জনকে স্কিনিং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *