১৪ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ে সফরের বাকি অংশ শেষ না করেই দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকে আজ ঢাকা ফিরে আসছেন তিনি।
মুশফিকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কথা ছিল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে ২১ জুলাই দেশে ফিরে আসবেন মুশফিক। খেলবেন না টি-টোয়েন্টি সিরিজ।
তবে টি-টোয়েন্টির আগে ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না মিস্টার ডিপেন্ডডেবল খ্যাত এই ব্যাটসম্যানকে।
মুশফিকুর রহিম/এসকেএম















