ধর্ষণ আইন: জিএম কাদেরের প্রতিক্রিয়া

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয় সেজন্য সরকারকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারি করায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদকে ধন্যবাদ জানান। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে এই অধ্যাদেশের খসড়াকে চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার সকালে জিএম কাদের তার উত্তরার বাসভবনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ সব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোন নিরপরাধ ব্যক্তি যেন ধর্ষণ আইনে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তদন্ত থেকে বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া আইনী জটিলতা দূর করে ধর্ষিতার বিচার প্রাপ্তি সহজ করতে হবে।

ধর্ষণ নির্মূল করতে নির্দিষ্ট সময়ের মধ্যেই অপরাধীর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ষিতার পক্ষে আইনী সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লালমনিরহাটের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের এ নেতা-কর্মীরা জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন: কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, লালমনিরহাট জেলা যুবলীগ-এর আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার এসএম ওয়াহিদুল হাসান সেনা, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি এবং খোলাহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক জুলফিকার আলী বুলু।

https://www.facebook.com/dialog/close_window/?app_id=966242223397117&connect=0#

জাপা/টিটি/আরএম