নতুন উচ্চতায় সাকিব

২৮ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): সাকিব মানেই নতুন কিছু। আলোচনা-সমালোচনা আর রেকর্ডের সাথে সখ্যতা। এবার নতুন করে নাম লেখালেন রেকর্ড বুকে। টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ হাজার রানের সাথে ৩৫০ উইকেটের রেকর্ড। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিলেন এই ডাবলের স্বাদ।
শনিবার গাজি গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে পূর্ণ হয় সাকিবের পাঁচ হাজার রানের মাইল ফলক। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ৬৫তম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। সাকিবের আগে তামিম স্পর্শ করেন ৫ হাজার রানের মাইলফলক।
তবে ৫ হাজার রানের পাশাপাশি ৩৫০ উইকেট দখলের ডাবল জয়ী তৃতীয় ক্রিকেটার সাকিব। আগের দুইজনই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল ডাবল জয় করেন সাকিবের আগে।
এই রেকর্ড স্পর্শ করতে সাকিবকে খেলতে হয়েছে ৩১১টি টি-টোয়েন্টি ম্যাচ।
খেলা/এসকেএম/আরএম















Leave a Reply