১৪ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার নাগর নদী থেকে মাজেদা ও রুবিনা নামে দুই নারীর লাশ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে সীমান্তের ৩৭০-এর ৫ নম্বর সাবপিলার এলাকার নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
৩৫ বছর বয়সী মাজেদার বাড়ি কাঁঠালডাঙ্গী এবং ৩২ বছর বয়সী রুবিনার বাড়ি আটঘারিয়া গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে তারা ঘাস কাটার জন্য নদীর ওপারে যাচ্ছিলেন। এ সময় দুজন পানিতে ডুবে যান। পরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেন। এর পর বিজিবি মরদেহ দুটি উদ্ধার করে হরিপুর থানায় হস্তান্তর করে।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানও হয়েছে বলেও জানান তিনি।
মরদেহ উদ্ধার/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















