৩১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নামিবিয়ার বিপক্ষে সহজ জয় পেলো আফগানিস্তান।
রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬০ রানে করে আফগানিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তারে বিপক্ষে পাত্তাই পায়নি নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৮ রানে ইনিংস গুটায় দলটি।
দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড ভিস। আফগানদের ৬২ রানের সহজ জয়ে তিনটি করে উইকেট নেন নাভিন উল হক ও হামিদ হাসান। দুটি উইকেট নেন গুলবাদিন নাইব।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply