নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের জবাব দিবে যুবলীগ

২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী যুবলীগের ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ শাখাসহ দেশজুড়ে সংগঠনটি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। ঘোষণা দিয়েছে বিএনপি সৃষ্ট নৈরাজ্য মোকাবেলা। আজ থেকেই তারা মাঠে থাকবে বলেই জানিয়েছে।

শুক্রবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর এবং ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির ‘দেশবিরোধী নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার’ প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এসময় রাজপথে থেকেই বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেয়ার ঘোষণা দেন যুবলীগ নেতারা।

মহানগর উত্তরের সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ যখন উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।

এসময় তিনি বিএনপির বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন। বলেন, আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব।

যুবলীগ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *