পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

২৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটির সকালে টেবুনিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিকল ইঞ্জিনকে সরানোর পর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহীর দিকে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করছি। ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের সাময়িক ভোগান্তি হচ্ছে। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে ট্রেনটি চালানোর জন্য।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *