১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীসহ সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ শেষ হলো। তবে প্রাদুর্ভাব কমলেও করোনার কারণে, এবারও বিজয়া দশমীতে শোভাযাত্রা হয়নি। দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন। বিদায় নিলেন পালকিতে চড়ে।
চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্যদিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে ১১ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ তা শেষ হলো।
শুক্রবার সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। বিকালে বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বীণাস্মৃতি স্নানঘাটে শাহজাহানপুর বাংলাদেশ রেলওয়ে পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঢাকের বাদ্য আর গান-বাজনা ছাড়া বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেয়া হয় ঢাকা দক্ষিণের সব প্রতিমা। একই সময়ে ঢাকা উত্তর ও টঙ্গীর প্রতিমা বিসর্জন দেয়া হয় তুরাগ নদীতে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা হয়েছে। আর ঢাকা মহানগরীতে এই সংখ্যা ২৩৮টি।
দুর্গাপূজা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:













Leave a Reply