২৬ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চলতি বছরের ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো প্রথমবারের মত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের কারণে ৮ দিন পিছিয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
প্রথমবারের মত শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট টেবিলে জয়ের শতকরা হারে এগিয়ে থাকা সেরা দু’দল ফাইনাল খেলবে। ১৮ থেকে ২২ জুন ফাইনালের তারিখ নির্ধারন হয়েছে।
আইপিএলের ফাইনালের সূচির কথা বিবেচনা করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল পেছানো হলো। যদিও আইপিএলের সূচি এখনও চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
করোনার কারনে অনেকগুলো সিরিজ ভেস্তে যাওয়ায়, পয়েন্টের পরিবর্তে জয়ের শতকরা হার ব্যবহার করা হবে। সেক্ষেত্রে ৭১ দশমিক ৭ শতাংশ জয় নিয়ে শীর্ষে আছে ভারত। তাদের পয়েন্ট ৪৩০। দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের জয়ের শতকরা হার ৭০ শতাংশ ও পয়েন্ট ৪২০। অস্ট্রেলিয়ার ৬৯ দশমিক ২ শতাংশ ও ইংল্যান্ডের ৬৮ দশমিক ৭ শতাংশ। অসিদের পয়েন্ট ৩৩২ ও ইংলিশদের ৪১২।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply