প্যানিক সৃষ্টির দরকার নেই: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থেকে কাজ করবে। তিনি বলেন, এটা সরকার নির্ধারণ করবে। সরকার যে দিন বলবে সেদিন আমরা চলে আসবো।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে জেনারেল আজিজ সাংবাদিকদের এ সব কথা বলেন।

 সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, যত প্রয়োজন তত সেনা সদস্য কাজ করবেন। অযথা প্যানিক সৃষ্টি করার দরকার নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসকে যুদ্ধের সাথে তুলনা করেছেন। আমরা সৈনিক, তাই আমরা যুদ্ধ করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *