নিউজ ডেস্ক: অপহরণ থেকে রক্ষা পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আক্তার শাম্মী। সন্ত্রাসীদের হাতে এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।
সম্প্রতি মাদারীপুর সদরের ১৪২ নং মাটিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা আক্তার ওরফে শাম্মী কাজীর ওপর হামলা চালানো হয়। শাম্মী কাজীর দাবি তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে সন্ত্রাসী গাউস-উর-রহমান
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, সন্ত্রাসী হামলায় শাম্মী কাজীর শরীরে ১৭টি সেলাই পড়েছে। এ ঘটনায় মাদারীপুর আদালতে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, ফারহানা আক্তার ওরফে শাম্মী কাজী ১৯৯৭ সালে এসএসসি ও ১৯৯৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। শাম্মীর ওপর হামলার ঘটনায় তার বন্ধুরা গভীরউদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন। এছাড়া, ফেসবুকভিত্তিক গ্রুপ ‘সমমনা ১৯৯৭’-এর ক্রিয়েটর অ্যাডমিন ও আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
হামলা/এএমএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply