ফিলিপাইনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন।

বুধবার বাতান প্রদেশে এটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর: রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে উড্ডয়নের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমের বাতান প্রদেশের ধানক্ষেতে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এতে এসএফ০২৬০ টিপি মার্চেত্তি নামের বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ দুর্ঘটনার পর ফিলিপাইনের সামরিক বাহিনীর এসএফ-২৬০ টিপি প্রশিক্ষণ বিমান বহরের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়েছে।

বিমান বিধ্বস্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ