বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার টেহেরবন হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে ৬৫ বছর বয়সী আবদুল করিম ও একই গ্রামের ৫০ বছর বয়সী নূর উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার টেহেরবন হাওরে আজ সকাল থেকে কৃষিকাজ করছিলেন স্থানীয় কৃষকেরা। সকাল ১০টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষক আবদুল নূর ও আবদুল করিম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে আত্মীয়স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে বিষয়টি বানিয়াচং থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্শাসন সিংহ গণমাধ্যমকে জানান, আজ সকালে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুইজন কৃষক প্রাণ হারান। তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

বজ্রপাত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *