বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ উদ্দিন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিন জেলে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তমরদ্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ২৫ বছর বয়সী রিয়াজ উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আঠারোবেকী গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, রিয়াজ ও তার ৪ ভাই পামেল মেঘনা নদীতে একটি নৌকায় করে বড়শি দিয়ে মাছ ধরতে যান। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ বজ্রপাতে রিয়াজসহ সবাই আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসা চলছে। রিয়াজ উদ্দিনের লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বজ্রপাত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *