১১ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): আফ্রিকার খেলোয়াড়দের নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করায় অবশেষে পদ হারাতে হয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ ক্লার্ককে। বর্ণবাদী মন্তব্য করায় পদ ত্যাগ করতে হলো তাকে।
বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে গ্রেগ ক্লার্ক বলেন, ‘কালার্ড ফুটবলার’ আপত্তিকর শব্দটি ব্যাবহারের জন্য আমি অত্যন্ত মর্মাহত।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই বর্ণবাদী মন্তব্য ছড়িয়ে পড়লে নেটিজেনরা তার ওপর ক্ষুব্ধ হয়ে নানা নেতিবাচক বক্তব্য পোস্ট করতে থাকেন।
২০১৬ সাল থেকে ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে ছিলেন গ্রেগ ক্লার্ক।
খেলা/এসকেএম















