নিউজ ডেস্ক: বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার সকালে উপজেলার আজিজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৭৫ বছর বয়সী খদিজা বিবি ও ৭০ বছর বয়সী আমির আলী। আহত মোজাম্মেল বয়াতিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাবপাড়া এলাকায় শুক্রবার সকালে বন্যহাতির একটি দল লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় বন্যহাতির দলটি বাড়ি ও ক্ষেতখামার নষ্ট করে। ভয়ে পালানোর সময় হাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার আজিজনগর এলাকায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply