২ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশের আশা যা একটু ছিল কাগজে-কলমে। শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে, সাথে অনেক ‘যদি-কিন্তু’র হিসাব মিলে গেলেই কেবল অসাধ্য সাধন হতো। এমন কিছু আর হলো না। বরং লজ্জার ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেলো টাইগারদের।
মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ৮ দশমিক ২ ওভারে মাত্র ৮৪ রানেই অলআউট হয়ে যায় রিয়াদ বাহিনী। জবাবে মাত্র ১৩ দশমিক ৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।
দলটির পক্ষে সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক টেম্বা ভুবামা। এছাড়া রাসি ভ্যান ডের ডুসেন ২২ ও কুইন্টন ডি কক ১৬ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এছাড়া শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে টাইগাররা। সর্বোচ্চ ২৭ রান করেছেন শেখ মেহেদী হাসান। এছাড়া লিটন দাস করেন ২৬ রান ও শামীম হোসেন ১১। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা ও অ্যানরিচ নর্টজে। এছাড়া তাবরেজ শামসি ২টি ও একটি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন রাবাদা।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply