স্পোর্টস ডেস্ক: দেশজুড়ে চলা টানা তাপপ্রবাহের মধ্যে গেল কয়েক দিনে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে বাংলাদেশের ম্যাচও বৃষ্টির কবলে পড়েছে। তবে খানিকটা সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আবারও বল মাঠে গড়িয়েছে।
বৃষ্টি শুরুর আগে সফরকারী জিম্বাবুয়ের দেয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে গেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কায় ছিল সফরকারীরা।
কিন্তু ৮ম উইকেটে মাসাকাদজা-মাদান্দের ৬৫ বলে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে শুধু লজ্জাই এড়াল না, সেই সাথে সম্মানজনক পুঁজিও দাঁড় করাল সফরকারীরা। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
স্বাগতিক বোলারদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী।
টার্গেট তাড়ায় শুরুতে উইকেট হারাল বাংলাদেশও। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা ডেলিভারি যেন বুঝতেই পারলেন না লিটন কুমার দাস। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেছেন তিন বলে স্রেফ এক রান।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply