ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মনিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত পৌনে ১২টার দিকে মনিরুলের বাড়ি থেকে মাত্র ৪০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।

নিহতের এক আত্মীয় জানান, মনিরুল ইসলাম রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিল। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামামাত্রই কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথেই মনিরুল মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মাহফুজুল হক চৌধুরী জানান, একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

কুপিয়ে হত্যা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ