১৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): দেশের সব তফসিলি ব্যাংক আগামী শনিবার খোলা থাকবে। ওই দিন হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাও সারাদিন খোলা থাকবে। এমন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিমন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, হজ কার্যক্রমের সাথে জড়িত ব্যাংকের শাখা, উপশাখাগুলোকে ২১ মে সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলা রাখতে হবে। নিশ্চিত করতে হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।
বাংলাদেশ ব্যাংক/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply