ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

সহকারী স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেয়া হয়েছে।

ট্রেন লাইনচ্যুত/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ