ব্রাহ্মণবাড়িয়ায় মরা কুকুর নিয়ে মিছিল

লকডাউন অমান্য করে খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতির জানাজায় লাখো লোকের সমাবেশ ঘটিয়ে আলোচনায় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এবার কুকুর মেরে আনন্দ মিছিল বের করেছে জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরের মানুষ।

জানা যায়, একটি পাগলা কুকুর সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামে ১২ জনকে কামড়ে আহত করে।

সোমবার দুপুরে গ্রামবাসী লাঠি নিয়ে কুকুরটিকে ধাওয়া করে। গ্রামবাসীর লাঠির আঘাতে কুকুরটি মারা যায়। মৃত কুকুর নিয়ে গ্রামের উৎসাহী জনতা এলাকায় মিছিল বের করে।

মিছিল শেষে সোনারামপুর বাজারে মাটিচাপা দেয়া হয় কুকুরটিকে।

সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন চৌধুরী জানান, পাগলা কুকুর ও মিছিল সম্পর্কে তিনি অবগত না।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আর্ট নিউজ প্রতিনিধি জানান, আহত ১২ জনের মধ্যে অন্তঃসত্ত্বা নার্গিস বেগম, ফোরকান মিয়া ও বাপ্পীসহ ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *